ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৪,  9:56 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জুলাই) দুপুরে টঙ্গীবাড়ীর পাঁচগাওয় এলাকায় এই ঘটনা ঘটে। টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব গণমাধ্যমকে জানান, সকাল থেকে পাঁচগাঁও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তর জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, গতকাল শনিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ৮ নম্বর শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবা‌রের নির্বাচিত চেয়ারম‌্যান শেখ র‌বিউল ইসলাম র‌বি (৪৫)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম