ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মুন্সিগঞ্জে প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

#

২৬ ডিসেম্বর, ২০২৪,  4:44 PM

news image

মুন্সিগঞ্জে অভিযানে প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ কারেন্ট জাল জব্দ করা হয়। মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আইসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায় অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান। এ সময় অবৈধ কারখানা থেকে ২০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল এবং দুই হাজার ৫০০ রেইল ববিন জব্দ করা হয়। যার মূল্য ৬ কোটি ৭৫ হাজার টাকা। এ সময় জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়া ধ্বংস করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন, মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল। সিনিয়র মৎস কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, একজন নাইট গার্ড ছিলো। আয়রন কারখানার অবৈধ কারেন্টজাল উৎপাদন হচ্ছে এই কারখানায়। তিনি কারখানার মালিকের নাম জানাতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম