ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড : কী বলছে পরিসংখ্যান

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে শুধু স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের সবকটি জিতে দুদলই যেন উড়ছে। এবার দুই অজেয় দলের যে কোনো একটির স্বপ্নযাত্রায় ছেদ পড়বে। ধর্মশালায় আজ রবিবার বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। পরাজয়ের প্রথম তেতো স্বাদ পাবে কে?  অতীত রেকর্ড আজকের ম্যাচে মাঠে নামার আগে ভারতকে উজ্জীবিত করবে। এখন পর্যন্ত দুই দল ১১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৫৮ ম্যাচে, নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৫০।  সর্বশেষ পাঁচ লড়াইয়ের চিত্র নিউজিল্যান্ডের জন্য বেশ নাজুক। পাঁচ ম্যাচের তিনটিতে জয় ভারতের। অন্য দুই ম্যাচে রেজাল্ট হয়নি।  তবে শুধু যদি বিশ্বকাপের কথা বলা হয় তাহলে আবার ভিন্ন চিত্র দেখা যায়। আইসিসির এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিজেদের আর খুঁজে পায় না। ৯ ম্যাচের তিনটিতে জয় তাদের। আর বিশ্বকাপে সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় ভারতের। তবে ভারত স্বাগতিক হওয়ায় এবার চিত্র বদলাতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম