ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

মুক্তির প্রথম দিনই ভালো আয় করল ‘জারা হাটকে জারা বাঁচকে’

#

বিনোদন ডেস্ক

০৩ জুন, ২০২৩,  10:53 PM

news image

মুক্তি পেল ভিকি কৌশল ও সারা আলী খানের চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’। লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমাটি আশানুরূপ ব্যবসা দিয়েই বক্স অফিস যাত্রা শুরু করেছে। প্রথম দিন সারা দেশে প্রায় ৫.৪৯ কোটি রুপি আয় করেছে। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ সিনেমাটির প্রথম দিনের আয় টুইট করে লেখেন, “প্রথম দিন ‘জারা হাটকে, জারা বাঁচকে’ ভালো শুরু করল। যারা বলেছিল এই সিনেমা প্রথম দিন দুই কোটির গণ্ডি পার করবে না, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি, এই অফার নিঃসন্দেহে সিনেমাটির আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে, পাশাপাশি টিকিটের মূল্য অপেক্ষাকৃত সাশ্রয়ী। শুক্রবার আয় করেছে ৫.৪৯ কোটি রুপি।” তরণ আদর্শ আরো জানান, জাতীয় মাল্টিপ্লেক্স চেইন থেকেই এই সিনেমা ৩.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে প্রথম দিন। রবিবার রাত পর্যন্ত টিকিট সংক্রান্ত অফার জারি থাকায় শুরুর তিন দিন ভালো ব্যবসা করবে সিনেমাটি। মূলত দুর্দান্ত বিজনেস স্ট্র্যাটেজিতে ভর দিয়েই সকলকে অবাক করে দিল ‘জারা হটকে জারা বাঁচকে’। নামের সঙ্গে মিল রেখেই সিনেমাটি দারুণ এক অফার রাখল দর্শকদের সামনে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! অফারটি বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটির আয়ে। সপ্তাহান্তেও জারি থাকছে এই অফার, ফলে সিনেমাটি আয় লাফিয়ে বাড়বে―এমনটাই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমাটিতে প্রথমবার পর্দায় জুটি হিসেবে এলেন সারা-ভিকি। ইন্দোরের এক কম বয়সী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা। সরকারি স্কিমে বাড়ি কিনতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। তবে সেই প্ল্যান শেষেমেশ ভেস্তে যায়। শেষ পর্যন্ত তারা চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে নাকি ফের স্বাভাবিক হবে তাদের সম্পর্ক? এমন প্রেক্ষাপটেই তৈরি ‘জারা হাটকে, জারা বাঁচকে’।

সূত্র : স্যাকনিল্ক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম