ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মিয়ানমারে ফের ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৫,  5:26 PM

news image

ভূমিকম্পে বিধ্বস্ত দেশ মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ( ১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।  মিয়ানমারের (বার্মা) মান্দালয় অঞ্চলের চাইং-এর কাছে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫০ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানা যায়নি। এর আগে গত মাসের শেষের দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। ওই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার ৭০০ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম