ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া

#

১৫ নভেম্বর, ২০২৫,  5:09 PM

news image

টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের আসর। গত মঙ্গলবার থেকেই জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে। উল্লেখ্য, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তার যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম