ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মিস আমেরিকা হলেন বিমান বাহিনীর কর্মকর্তা

#

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  11:00 PM

news image

‘মিস আমেরিকা ২০২৪’ এ জয়ী হলেন ম্যাডিসন মার্শ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গেল রবিবার (১৪ জানুয়ারি) রাতে ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ! সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পড়েন ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি। ‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’ গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন মার্শ। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম