ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মিলানকে এবারও হারিয়ে ফাইনালে ইন্টার

#

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০২৩,  5:08 PM

news image

একই উঠানে বাস করা দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে যেমন বিরোধ; এসি মিলান ও ইন্টার মিলানের দৌরাত্ম্য অনেকটা একই রকম। দুই দল একই মাঠে খেলায় হোম-অ্যাওয়ে সুবিধা নেই। তবে ম্যাচটার নাম মিলান ডার্বি। দুই দলের তীব্র লড়াই যেখানে লেগেই থাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওই লড়াইয়ে দুই লেগেই হেরেছে এসি মিলান। সান সিরোরে প্রথম লেগে সাতবারের ইউরোপ সেরার শিরোপা জেতা মিলান ২-০ গোলে হারে। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে দলটি হারলো ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ইস্তাম্বুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটলো ইন্টার মিলান। প্রথম লেগে হেরে যাওয়ায় দ্বিতীয় লেগে কামব্যাকের স্বপ্ন বুনেছিল মিলান। তাদের স্বপ্ন সারথী ছিলেন ইনজুরি থেকে ফেরা পর্তুগিজ তরুণ রাফায়েল লিও। কিন্তু প্রথমার্ধে ব্যবধান গড়ে দিতে পারেননি তিনি। প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল করে ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। মিলানের কামব্যাকের সপ্ন ভেঙে দেন তিনি। তার ওই গোলেই দুই লেগে হাসি নিয়ে মাঠ ছাড়েন ইনজাগির দল। এই জয়ে ২০১০ সালের পর ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১১ জুন ইস্তাম্বুলে ফাইনাল হবে। ইন্টারের প্রতিপক্ষ হবে ম্যানসিটি নয়তো রিয়াল মাদ্রিদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম