ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মিরপুরে স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩,  8:10 PM

news image

রাজধানীর মিরপুরে সিয়াম (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়েছে। রোববার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে মিরপুরের দারুসসালামের লালকুঠির বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম লালকুঠি বসুপাড়া এলাকার মো. আমিনের ছেলে। সে স্থানীয় লালকুঠি এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।নিহত সিয়ামের দুই বন্ধু সীতল ও আসিফ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে আমরা কয়েকজন বন্ধু মিলে আম কুড়াতে বসুপাড়া এলাকায় যাই। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জন যুবক আমাদের দিকে তেড়ে আসে। তাদের মধ্যে রকি, ফরিদ, রুবেল ওরফে পটেটো রুবেল, ইমরান ও জার্মানি মাসুদ ছিল। তাদের দেখে আমরা ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। কিন্তু সিয়াম আমাদের সঙ্গে দৌড়ে পালাতে না পারায় পেছনে পড়ে যায়। পরে জানতে পারি তার পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে অস্ত্রধারীরা পালিয়ে গেছে। পরে গুরুতর আহতাবস্থায় সিয়ামকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক ছুরি হাতে এক কিশোরের ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় আরও বেশকিছু যুবক তাকে অনুসরণ করছিলেন। এদিকে এ ঘটনার কঠিন বিচার দাবি করেছেন সিয়ামের মা স্বপ্না বেগম। এ বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম