ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  5:17 PM

news image

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। সোমবার সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা। আন্দোলনরত শ্রমিক আল-আমিন (২৬) জানান, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম