ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  8:12 PM

news image

রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে তিনি মিরপুরে নিজ বাসা থেকে ১০ নম্বর গোলচত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে। তিনি বলেন, তারা আমার কাছে টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা কোমরের বাম পাশে গুলি করে এবং ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছি। এই ঘটনার ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম