ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

মিয়ানমার থেকে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  5:04 PM

news image

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ। এসব পেঁয়াজ একটি কার্গো জাহাজে করে এসেছে।  সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফে লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন। মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এর আগে গত বৃহস্পতিবার মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছিল।  টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে এসেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ ,শুকনা সুপারি সহ বিভিন্ন পণ্য এসেছে। শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে  সরবরাহ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম