ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মা হলেন ফারিয়া শাহরিন

#

বিনোদন প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  5:44 PM

news image

কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। গতকাল সোমবার রাতে মাতৃত্বের আনন্দের এই খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি।ফেসবুক পোস্ট দিয়ে অভিনেত্রী লেখেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’ দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে বাগদান সেরেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। এরপর গেল বছর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত ১২ মে, মা দিবসে এই অভিনেত্রী দেন মা হওয়ার সুখবর দেন। লম্বা সময় ধরে ছোট পর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম