ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

#

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  5:17 PM

news image

গত মঙ্গলবার দিনভর নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে ভাঙনের খবরে সরব ছিল মিডিয়া। এরপর প্রিয়াঙ্কা মুখ না খুললেও তার মা বেশ রেগে গিয়েছিলেন। বলেছিলেন অনেক কথা। এরপর বিচ্ছেদ হওয়া না হওয়া নিয়ে এসব কিছুকেই উড়িয়ে দিয়ে নতুন খবরের আভাস দিলেন এ অভিনেত্রী। তার এ আভাসটুকুই যথেষ্ট অনুরাগীদের জন্য। বাকিটুকু তারা এমনিতেই ধারণা করে নিতে পারেন!

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। এ অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করেন। প্রিয়াঙ্কা সেখানে তার এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য। এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের কোনো সন্তান নেই এখনও। উই আর এক্সপেক্টিং আ... (অপূর্ণ বাক্য)। তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা। বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম