ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন রোজিনা

#

বিনোদন প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  10:04 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা। মসজিদের নাম রেখেছেন ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। গতকাল জুমার নামাজের পর মসজিদটির উদ্বোধন করা হয়। সেখানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ স্থানীয় গণমান্যরা।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেন এই নায়িকা। রোজিনা বলেন, ‘প্রায় দুই বছর সময় লেগেছে মসজিদটির কাজ সম্পন্ন করতে। কাজের ব্যস্ততায় গোয়ালন্দে খুব একটা আসা হয় না এখন। তবে আমার অনুভূতিজুড়ে বিরাজ করে গোয়ালন্দ এলাকা। সেই অনুভূতি থেকেই মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি। ইচ্ছা আছে সেখানে একটি চক্ষু হাসপাতালও করব। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম