ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  6:36 PM

news image

অপেক্ষার পালা শেষ হলো। অবশেষে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী তিনি। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।নির্বাচনে সরকার গড়তে ১১২টি সিটে জয়ের প্রয়োজন ছিল। তবে নির্বাচনে কোনো দলই প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান পেয়েছিল ৮২টি আসন।

পেরিকেতান নাসিওনাল পেয়েছে ৭৩টি আসন। দুই দলই প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় নির্বাচনের পর থেকে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা চলছিল। বিষয়টির সুরাহা হওয়ায় আপাতদৃষ্টিতে তার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। দশকের পর দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতার শীর্ষে আরোহণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন আনোয়ার। কিন্তু তাতে বাঁধ সাথে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ। এসব অভিযোগে কারাগারেও যেতে হয়েছে তাকে। তবে এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছিলেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম