ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মার্চেই ওমিক্রনের টিকা আনছে ফাইজার

#

স্বাস্থ্য ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  4:48 PM

news image

বিশেষভাবে নভেল করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টকে লক্ষ্য করে তৈরি টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা। স্থানীয় সময় সোমবার সিএনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ফাইজার এরই মধ্যে ওমিক্রন থেকে সুরক্ষাদানকারী টিকাটির উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন সিইও অ্যালবার্ট বোরলা। তিনি বলেন,

‘মার্চেই এই টিকা প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন নিজেদের ঝুঁকিতে একটা পরিমাণ টিকা উৎপাদন করছি।’ অ্যালবার্ট বোরলা আরও বলেন, ‘দেখা গেছে, বর্তমান টিকায় তৃতীয় ডোজ নিয়েও ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা মিলছে না। ফাইজার আশা করছে, ১০০ দিনের মধ্যে ফাইজার বিশেষভাবে ওমিক্রনের জন্য তৈরি টিকাটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উৎপাদন করতে পারবে।’ যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ড. অ্যান্থনি ফসি গত ডিসেম্বরেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে প্রধান ভ্যারিয়্যান্ট হতে যাচ্ছে ওমিক্রন। এজন্য ওমিক্রন-বিশেষায়িত টিকা প্রয়োজন, সেকথা বলেননি তিনি। তবে বুস্টার ডোজ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করে আসছেন ড. ফসি। সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার এক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত উপসর্গ সংবলিত কোভিড-১৯ রোগীর সুরক্ষায় বুস্টার ডোজ ৭৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম