ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মার্কিন অভিনেতা রায়ান ও’নিল আর নেই

#

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৩,  4:52 PM

news image

হলিউডের কিংবদন্তী অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে তার মৃত্যু হয়। ও’নিলের ছেলে প্যাট্রিক একটি ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তার ছেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রায়ান ২০০১ সালে ক্রনিক লিউকেমিয়া এবং ২০১২ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সত্তরের দশকে ‘লাভ স্টোরি’, ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’, ‘ব্যারি লিন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে প্যাট্রিক আরও লেখেন, টিভিতেও স্মরণীয় সব কাজ করেছেন রায়ান। মানুষ হিসেবে আমার বাবা উদার ছিলেন। তিনি মানুষকে হাসাতে ভালোবাসতেন। রায়ানের চার সন্তান। ব্যক্তি জীবনে তিনি দুই বিয়ে করেছিলেন। ও’নিল ১৯৪১ সালের ২০ এপ্রিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার চার্লস ও’নিল ও অভিনেত্রী প্যাট্রিশিয়া রুথ ওলগার জ্যেষ্ঠ সন্তান। তার পিতা আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত এবং মাতা ইহুদি বংশোদ্ভূত। তার ভাই কেভিন একজন অভিনেতা ও চিত্রনাট্যকার। ও’নিল লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেখানে গোল্ডেন গ্লোবস মুষ্টিযোদ্ধা হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫০-এর দশকের শেষভাগে তার পিতা সিটিজেন সোলজার টেলিভিশন ধারাবাহিকের লেখার কাজ পান, এবং তারা সপরিবারে মিউনিখে চলে যায়। সেখানে রায়ান মিউনিখ আমেরিকান হাই স্কুলে পড়াশোনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম