ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত

#

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫,  9:49 PM

news image

না ফেরার দেশে চলে গেলেন মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নির্মাতা ও অভিনেতা রঞ্জিত পাতিল। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে ৪২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা রঞ্জিতের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রিতে। একদিকে যেমন ইন্ডাস্ট্রি শিল্পীকে হারাল, আরেকদিকে অসংখ্য তরুণ শিল্পীরা হারালেন তাদের পথপ্রদর্শক নির্মাতাকে। মারাঠি থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক ও সিনেমাসহ সব মাধ্যমেই উল্লেখযোগ্য অবদান ছিল রঞ্জিতের। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। বিশেষ করে থিয়েটারের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেন। তিনি শুধু একজন অভিনেতা বা নির্মাতা নন, পাশাপাশি একজন শিক্ষক ও মেন্টর হিসেবেও খুব জনপ্রিয় ছিলেন। রঞ্জিত তার অভিনয়ের নাটক প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য তরুণ শিল্পীকে উৎসাহিত করেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন এবং শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছেন। একজন নির্মাতা হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রিয়া বাপাত ও উমেশ কামান অভিনীত নাটক ‘জার তারাচি গোস্তা’। নাটক পরিচালনার পাশাপাশি অভিনয় করেও দর্শদের মুগ্ধ করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘হৃদয় প্রীত জগতে’ও অভিনয় করেছেন, যা ব্যাপক প্রশংসিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম