ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমরা সব করছি : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  8:40 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো৷ সরকার জনগণের ভালো চায়৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমরা সব করছি। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও৷ রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন,

দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে৷ এর মূল কারণ হচ্ছে, দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে, আরও কমবে। এ জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না৷ অহেতুক গলবাজী না করে কাজ করতে হবে৷ কাজ আর উৎপাদনের বিকল্প নাই। আমরা কাজে বিশ্বাসী। এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে৷ আমি বিশ্বাস করি, দেশের মানুষের উন্নয়নের সরকারের সাথে ছিল; আছে আগামীতেও থাকবে। এ সময় অনুষ্ঠানে জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম