ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

মানিকগঞ্জে পদ্মায় ধরা ৩২ কেজির কাতল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  7:53 PM

news image

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। জেলেরা মাছটিকে উপজেলার পদ্মাপাড়ের আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন। পরে ৩২ হাজার টাকায় বিক্রি করেন। আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে ৩২ কেজির কাতল মাছটি আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। পরে মাছ ব্যবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী, আড়তদার সুমন রাজবংশী রাধু ও আলম নামের এক ব্যক্তি মাছটি ৩২ হাজার টাকায় কিনে নেন। ক্রেতা না থাকায় ৪ ভাগে মাছটি কেনেন তাঁরা। মাছ ব্যবসায়ী তপন রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার মধ্যরাতে পদ্মায় মাছটি ধরা পড়ে। আজ ভোরে গোবিন্দ হালদার ৩২ কেজি ওজনের কাতল মাছটি আড়তে নিয়ে এলে আমরা চারজনে কিনে নিই। তিন ভাগ আমরা দুজন মাছ ব্যবসায়ী ও একজন আড়তদার এবং এক ভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নিয়েছেন।’  ক্রেতা আলিম মিয়া বলেন, ‘আজ ভোরে বয়ড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আড়তদার সুমন রাজবংশী রাধু ফোন করে ৩২ কেজির কাতলের চার ভাগের এক ভাগ নেওয়ার কথা বললে এক ভাগ রাখতে বলেছি। আমি নিয়মিত পদ্মার বড় আইর আর পাঙাশ কিনে থাকি।’ হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো শাহরিয়ার রহমান বলেন, ‘মাঝে মাঝে পদ্মায় বড় বড় আইর মাছ, পাঙাশ মাছ ও বোয়াল মাছ ধরা পড়ে। আজ কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানি না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম