ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মানিকগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  6:40 PM

news image

মানিকগঞ্জের অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠাণ্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও

মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)। দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর বেপারী। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় মারা যান তার ভাইসহ দুজন। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত যুবকদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম