ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

মাদারীপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  8:34 PM

news image

মাদারীপুরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর ৬ মাসের অন্তঃসত্ত্বা থানায় মামলা নির্যাতিতার বাবা বাদী হয়ে সোমবার রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বর (২২) নামে মামলাটি করেন। এছাড়া মামলায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করা হয়। এরইমধ্যে নির্যাতিতার শারিরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ তুলে ধরে জবানবন্দিও দিয়েছে। মামালার বিবরনে জানা যায়, ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের বখাটে ছেলে ৫ শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয় আর আতঙ্কে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবার থেকে গোপন রাখে। সম্প্রতি শিক্ষার্থীর পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার  মেমোরিয়াল হস্পিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আল্টাসনোগ্রাম করলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে স্থানীয় মাদবরদের জানালে দফায় দফায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়া হয়। পরে গণমাধ্যমকর্মী ও পুলিশের সহযোগিতায় থানায় মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার জানান, এই ঘটনায় আসামীদের ধরতে চলছে অভিযান। নির্যাতিতার শারিরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম