ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৬,  5:29 PM

news image

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, আলোচিত এ হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম