ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২৪,  10:35 PM

news image

নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক ছেলে। রোববার (১ ডিসেম্বর) মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের চা বিক্রেতা সুরমান শেখের ছোট ছেলে মফিজুর শেখ (৩৫) দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত। নানা সময় বাবাকে নেশার টাকার জন্য নির্যাতন করে আসছিলেন। গত কয়েক দিন আগে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। বাবাকে নিজের নামে জমি লিখে দিতে বলেন ছেলে মফিজুর। এতে বাবা অস্বীকৃতি জানালে মফিজুর আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর মাদকাসক্ত মফিজুরকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মফিজুর নেশাগ্রস্ত ছিল। বিভিন্ন সময় তার বাবার কাছে নেশার টাকার জন্য হুমকি দিত এবং মারধর করত। অভিযুক্ত ছেলেকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম