ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাত্র ২৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন এই ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৪,  4:35 PM

news image

বছর তিনেক আগে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু বেন ওয়েলসের। দুর্ভাগ্যজনকভাবে, ক্যারিয়ারের শুরুতেই শেষ গেল ক্রিকেট ঘিরে তার সব স্বপ্ন। বিরল এক হৃদরোগে বাধ্য হয়ে ২৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লস্টারশায়ারের এই কিপার-ব্যাটসম্যান।  ২০২১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেট দিয়ে পেশাদার ক্রিকেটে পা রাখেন ওয়েলস। ক্যারিয়ারে সবশেষ ম্যাচটিও খেলেন তিনি এই সংস্করণেই। গত অগাস্টে ডারহামের বিপক্ষে ওয়ানডে কাপের ওই ম্যাচে ৪টি ছক্কা ও ১৬টি চারে ৭৬ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে রান করেছেন তিনি ৩৩৯। একমাত্র প্রথম শ্রেণির ম্যাচে তার রান ৪০। আর ৯ টি-টোয়েন্টিতে ১৩৫ রান করেছেন ওয়েলস। শারীরিক অসুস্থতার কথা ও অবসরের সিদ্ধান্তটি বুধবার (০১ মে) গ্লস্টারশায়ারের ওয়েবসাইটে একটি খোলা চিঠি লিখে জানিয়েছেন ওয়েলস। গ্লস্টারশায়ারের প্রাক-মৌসুম মেডিকেল টেস্টের সময় তার এই সমস্যা ধরা পড়ে। জানতে পারেন, কঠিন কোনো অনুশীলন করতে পারবেন না তিনি। ফলে তার ক্যারিয়ারের ইতি টানা ছাড়া আর কোনো বিকল্প নেই। খেলার মাঠ ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে তার শরীরে কার্ডিয়াক ডিফিব্রিলেটর (হৃদস্পন্দন নিয়ন্ত্রণের একটি যন্ত্র) লাগাতে হবে। তিনি জানান, “এমন কিছু লিখতে হবে আমি কখনই ভাবিনি…এই রোগ নির্ণয় সম্ভবত আমার জীবন বাঁচিয়েছে। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আগামীতে ভালো কিছু দেখব। আমি চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ, যারা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি ধরতে পেরেছেন।” হৃদপিণ্ডের এই রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে ২৬ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বলতে হয়েছিল ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেমস টেইলরকে। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটার ৭ টেস্ট, ২৭ ওয়ানডে খেলেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম