ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাঙ্কিপক্সে স্পেন ও ব্রাজিলে প্রথম মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  4:17 PM

news image

মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যু হলো ব্রাজিল ও স্পেনে। শুক্রবার (২৯ জুলাই) ৪১ বছর বয়সী একজনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রাজিল। এর কিছুক্ষণ পরই সংক্রমিত একজনের মৃত্যুর খবর জানায় স্পেন। এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাঙ্কিপক্স সংক্রমণে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল মৃত ব্যক্তির। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৬৬ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। উপসর্গ রয়েছে আরও ৫১৩ জনের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, দেশটিতে মাঙ্কিপক্সে সংক্রমিত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫০ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে সংক্রমণের শিকার হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। গত সপ্তাহে মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপকে চিহ্নিত করা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম