ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  9:46 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের হয়ে নির্বাচনী প্রচারে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নিজেও নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হতে নড়াইল-২ আসন থেকে লড়ছেন। নিজের প্রচারণার তুমুল ব্যস্ততার মাঝেই সাকিবের প্রচারণায় অংশ নিতে মাগুরা ছুটে গেছেন মাশরাফী। বৃহস্পতিবার ছাদখোলা গাড়িতে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের হয়ে প্রচারণায় নামেন মাশরাফী। এ সময় তাকে লিফলেট বিতরণ করতে ও মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। মাশরাফীর সঙ্গে ছিলেন সৌম্য সরকার, রনি তালুকদার, জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, আবু হায়দার রনি। সবার মাঝে ছিলেন উৎফুল্ল সাকিব। লাল-সবুজের দলের সাবেক অধিনায়ক মুহূর্তটি সেলফিতে ধারণ করেছেন। যা টাইগার ওপেনার সৌম্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই চলে এসেছে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে বাগেরহাট থেকে ছুটে এসেছেন রুবেল হোসেনও। মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব নির্বাচনের মাঠে পাশে পেয়েছেন ক্রিকেট মাঠের একঝাঁক নতুন-পুরনো সৈনিককে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম