ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৬,  11:00 PM

news image

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতের স্বজনরা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলতে বের হয় রাইসা (২) ও রাবিয়া (৩)। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত রাইসা মৌশা গ্রামের আলীনুরের মেয়ে এবং রাবিয়া আমিনুরের মেয়ে। আলীনুর ও আমিনুর আপন দুই ভাই। মৃত দুই শিশু সম্পর্কে তারা চাচাতো বোন। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম