ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মহানবী সা.-কে নিয়ে কটূক্তি: কুয়েতের সুপার স্টোর থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২২,  7:03 PM

news image

মহানবী সা.-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নূপুর শর্মার কটূক্তির প্রতিবাদে কুয়েতের সুপারমার্কেট থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্যসামগ্রী। নূপুরের মন্তব্যকে ‘ইসলামভীতি’র উদাহরণ বলে আখ্যা দিয়েছেন কুয়েতের ওই সুপারমার্কেট কর্তৃপক্ষ। ইতিমধ্যে এ বিষয়ে সৌদি আরব, কাতার, কুয়েতের মতো উপসাগরীয় দেশসহ ইরানের ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়েছে। নূপুরের মন্তব্যের জেরেই শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ উঠেছে। গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলে এক বিতর্কসভায় ওই বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেত্রী।

ওই ‘আপত্তিকর’ মন্তব্যের পর রোববার তাকে সাসপেন্ড করে বিজেপি। পাশাপাশি, নূপুরের মন্তব্যের সাথে বিজেপির আদর্শগত মিল নেই বলেও জানিয়েছেন দলীয় নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা। কোনো ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করার আদর্শেও বিশ্বাসী নয়। নূপুর নিজে বলেছেন, ‘আমার মন্তব্যের জেরে যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, তবে নিঃশর্তভাবে তা প্রত্যাহার করছি।’ নূপুরের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাতেও চিঁড়ে ভেজেনি। কুয়ের শহরের অদূরে ওই সুপারমার্কেটের তাকে প্যাকেটবন্দি চা, চাল, মরিচের গুঁড়ো বা মশলাপাতির মতো ভারতীয় পণ্য প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে। তাতে আরবি ভাষায় লেখা, ‘আমরা ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছি।’এই প্রতিবাদ আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে ভারতীয় পণ্য বয়কটের কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও ওই সুপারমার্কেট চেন-এর তরফে জানানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম