ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক প্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  7:52 PM

news image

ভারতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে হায়দারাবাদে ওই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। তেলঙ্গানার গোসামহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। হায়দরাবাদ পুলিশ বলছে, যতটা সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দিয়েছিলেন রাজা সিং। সেই ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার এক ঘণ্টার মধ্যেই হায়দরাবাদজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গত ২০ অগাস্ট হায়দরাবাদে অনুষ্ঠান করতে এসেছিলেন মুন্নার ফারুকী। বিজেপি বিধায়কের অভিযোগ, কমেডি শোতে হিন্দু দেবতাদের অবমাননা করেছেন ফারুকী। সেই শো শুরু হওয়ার আগেই অবশ্য ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৯৫, ৫০৫ এবং ১৫৩-এ ধারায় মামলায় করা হয়। উল্লেখ্য, ভারতে একের পর এক বিজেপির নেতার মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপ বেড়েছে গেরুয়া শিবিরে। কয়েক মাস আগেই গোটা দেশ তোলপাড় হয়েছিল নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে। একটি টেলিভিশন টক শোতে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। তাই নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম