ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মস্কোর উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘সোল মেট’

#

বিনোদন প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  4:53 PM

news image

রাশিয়ার মস্কোতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’ উৎসবে জায়গা করে নিয়েছে দেশের দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। উৎসবের 'ডকুমেন্টারি ফিল্ম' বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি। চার মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ। এটিই অনুপের প্রথম নির্মাণ। উৎসব শুরু হচ্ছে আগামি ৬ আগস্ট থেকে আড় চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ২৯টি দেশের ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতা করছে এ উৎসবে। উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, “আমার মত স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।” স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মূলত এক জোড়া জুতার গল্প। জুতা যদি অনুভূতি ব্যক্ত করতে পারত, তাহলে সে কী বলতে পারত এবং তার শেষ পরিণতি কী হয়, তা দেখান হয়েছে সিনেমায়। এ সিনেমায় কোনো মানুষের মুখ দেখানো হয়নি। কেবল পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। সিনেমার গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল। ‘সোল মেট’ সিনেমার গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ এবং রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর, সহকারী সিনেমাটোগ্রার ফজলে রাব্বী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম