ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  4:49 PM

news image

বিশ্বকাপে মরক্কোর কাছে ‘অপ্রত্যাশিতভাবে’ ২-০ গোলে হেরে গেছে বেলজিয়াম। নিজ দেশের এমন পরাজয় মেনে নিতে পারেনি বেলজিয়ামের সাধারণ মানুষ। তাই ম্যাচে পরাজয়ের পরই দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধে যায়। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (২৭ নভেম্বর) কাতার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল মরক্কো ও শক্তিশালী বেলজিয়াম। কিন্তু ‘ডার্ক হর্স’ বেলজিয়ামকে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হারিয়ে দেয় মরক্কো। এরপরই ব্রাসেলসের রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ লোকজন। তারা গাড়িতে আগুন ধরিয়ে  পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এসময় একজন সাংবাদিকও আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেলজিয়াম উত্তাল হয়ে উঠলেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদযাপন করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম