ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  9:12 PM

news image

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর) শোভন দাস কর্তৃক জাতীয় মুক্তখবরের সিনিয়র রিপোর্টার ও তার পরিবারবর্গকে ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জনৈক উত্তম চন্দ্র সূত্রধরের নিকট ভূমি সংক্রান্ত বিষয়ে ১,৭৭,০০০/-(এক লাখ সাতাত্তর হাজার) টাকা পাওনা আছে। সে টাকা উত্তম চন্দ্র সূত্রধর আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে বিগত ০৫/১২/২০২১ইং রোববার রাত ৭টার সময় বাংলাদেশ হিন্দু মহাজোট নেতা শোভন দাস, উত্তম চন্দ্র সূত্রধর,

মহাদেব সূত্রধর, শাওন সূত্রধর গং মুক্তখবরের সিনিয়র রিপোর্টারের বাসায় বিনা অনুমতিতে ও বেআইনীভাবে প্রবেশ করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সাদা কাগজে সিনিয়র রিপোর্টার ও তার স্ত্রীর স্বাক্ষর আদায় করে নেয়। আমাদের সিনিয়র রিপোর্টার ও তার স্ত্রী শোভন দাস গংদের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হয়ে বলে জানা যায়। অতঃপর বিগত ২৩/১২/২০২১ইং সিনিয়র রিপোর্টার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৪জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। যা আইনী প্রক্রিয়াধীন। স্থানীয় সচেতন জনগন জাতীয় হিন্দু মহাজোট নেতা শোভস দাসের সিনিয়র রিপোর্টারের সাথে এহেন বেআইনী কাজের জন্য আসামীগনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম