ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ভ্যাপসা গরম ও বৃষ্টি বলয় নিয়ে নতুন করে যা জানা গেল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:19 PM

news image

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘প্রবাহ’। মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মধ্য দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তাই আজকে (৩০ সেপ্টেম্বর) দিনের অধিকাংশ সময়েই কড়া রোদের উপস্থিতি থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে আরও বলা হয়, বৃষ্টি বলয় ‘প্রবাহ’ আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকলেও সর্বোচ্চ সক্রিয় থাকবে পারে ২ থেকে ৪ অক্টোবর। এ ছাড়া ১ অক্টোবর মাঝারি সক্রিয় আর ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর কম সক্রিয় থাকবে পারে। অন্যদিকে, সাগরে লঘুচাপ তৈরি হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় কড়া রোদের ফলে বেশ ভ্যাপসা গরম অনুভব হচ্ছে। তবে, ২ অক্টোবর থেকে দেশের অধিকাংশ স্থানে গরমের তীব্রতা অনেক কমে যাবে। এদিকে, মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আজ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম