ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ভ্যান ছিনতাইয়ে খুন, ১২ দিন পর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৫,  4:43 PM

news image

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালক মিজান শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১১ আগস্ট) সকালে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় লাশটি পাওয়া যায়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানান যায়- গত ৩১ জুলাই পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দির মৃত আজিজ শেখের ছেলে মিজান ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন স্ত্রী রহিমা বেগম থানায় একটি সাধারণ ডায়রি করেন। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে কুষ্টিয়ার কুমারখালী থেকে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। শামীমের তথ্য অনুযায়ী খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর থেকে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন জানান, ভ্যান ছিনতাই করতেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম