ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

ভোলায় বিএনপির লোক মারা গেছে ইটের আঘাতে, পুলিশের গুলিতে নয়: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  10:23 PM

news image

ভোলায় বিএনপির লোক মারা গেছেন ইটের আঘাতে, পুলিশের গুলিতে নয়। দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই বিএনপি পরিকল্পিতভাবে ভোলায় সহিংসতা করেছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি মহাসচিব প্রেসক্লাবের সামনে উস্কানিমূলক কথা বলছেন। তাদের রাজনীতি গুজবের। তাদের এ ধরনের তৎপরতা শুরু হয় আগস্ট মাস আসলে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি বিশৃঙ্খলা করে জনগণকে নিয়ে আওয়ামী লীগও তাদের প্রতিরোধ করবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,

দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ভোলায় সহিংসতা করেছে বিএনপি। তাদের নেতাকর্মীরা পুলিশের উপর গুলি ছুঁড়েছে। এক পুলিশ আহত হয়েছে। একজনকে পার্টি অফিসে নিয়ে পিটিয়েছে। যে মারা গেছে সে ইটের আঘাতে মারা গেছে। পুলিশের গুলিতে নয়। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য লাশ চায়। আওয়ামী লীগের নেতারা এখনও রাস্তায় নামেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা রাস্তায় নামলে তাদের কী অবস্থা হবে তা তারা জানেন না। বিএনপি যদি বিশৃঙ্খলা করে তবে জনগণকে নিয়ে আওয়ামী লীগও তাদের প্রতিরোধ করবে। হরতাল করে লাভ নেই। মানুষ হরতাল পছন্দ করে না। তাদের ডাকা হরতালে এর আগে রাস্তায় যানজট ছিল। মানুষ তাদের হরতালের ডাকে সারা দেবে না। মানুষকে অবরুদ্ধ করতে চাইলে মানুষই প্রতিরোধ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম