ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ভোলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৬,  10:11 PM

news image

ভোলার লালমোহনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লালমোহনে আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পররাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছে। আহদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এতে হতাহতের শঙ্কা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রগমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার এবং ঘটনার তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম