ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভোমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ একটি ভারতীয় ট্রাক ও দুই ভারতীয় নাগরিক আটক

#

১১ জুলাই, ২০২৬,  5:53 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে ভোমরা হয়ে বাংলাদেশে প্রবেশকারী একটি পণ্যবাহী ট্রাকে অবৈধভাবে ডায়মন্ডের নাকফুল আনা হবে। এ তথ্যের ভিত্তিতে ৯ জুলাই বিকেল ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অবস্থান নেয়।

পরে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে আসা একটি রপ্তানিমুখী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মণ্ডল নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে ভারতীয় নিবন্ধন নম্বর WB-59B-9919-এর ট্রাকটিও জব্দ করা হয়।

আটক ট্রাকচালক সমরেশ দাস ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে। অপরদিকে, ট্রাকের সহকারী (হেলপার) রাম মণ্ডল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার বসিরহাট গ্রামের মৃত সুধীর মণ্ডলের ছেলে।

বিজিবি জানায়, জব্দ করা ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। জব্দকৃত মালামালের মোট মূল্য এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশীয় শিল্প ও সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম