ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ভোট বর্জনের জন্য আজ গণসংযোগ করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

ভোট বর্জনের জন্য আজ ২১ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ করবে বিএনপি। সেইসঙ্গে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর একই কর্মসূচি পালন করবে দলটি। ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যুগপৎ আন্দোলনে সমমনা দল ও জোটের পক্ষ থেকেও এই তিন দিনের গণসংযোগ ও এক দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি সর্বশেষ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এর আগে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর থেকে দলটি দু-এক দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করে আসছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম