ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন

ভোটের দিন যানবাহন চলাচলে বিআরটিএ'র নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  6:13 PM

news image

ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। এছাড়াও, ৫ জানুয়ারি রাত বারোটা থেকে ৮ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন পর্যবেক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, ‘এবার আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে, সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।’ গত ২৪ ডিসেম্বর ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে আছে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম