ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা বিষয়ে ইসির সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  8:38 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ণ ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ইচ্ছা থাকলেও এ বিষয়ে 'করণীয় কিছু নেই' বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই রনি চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ আগস্ট  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচী ৯-এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ণ ক্যামেরার বিষয়ে নির্বাচন কমিশন থেকে করণীয় কিছু নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এর আগে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ণ ক্যামেরা নিয়ে ইসির করণীয় জানতে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন, সিসি ক্যামেরা নিয়ে তার কমিশন ভাবছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম