ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভোক্তার অভিযানে বাধা দিলেই ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  7:56 PM

news image

ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা দিলে সংশ্লিষ্ট বাজার কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সফিকুজ্জামান বলেন, দেশের প্রতিটি বাজারে নকল ও ভেজাল কসমেটিকস পণ্যে ভরপুর হয়ে গেছে। এমন কোনো কসমেটিকস নেই যা নকল হচ্ছে না। নকল ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটা খুবই দুঃখজনক। পরবর্তীতে কোনো অভিযানে ঝামেলা হলে বাজার ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা মহাপরিচালক বলেন, ঈদ উপলক্ষে কসমেটিকসসহ বিশেষ কিছু পণ্য বেশি বিক্রি হয়। তাই এ সময়ে ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। অনেক ক্ষেত্রে একই পণ্যের ওপর একাধিক ট্যাগ ব্যবহার করে। ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত চলবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, কোনো ধরনের নকল, ভেজাল বা মূল্যবৃদ্ধি হলে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম