ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

ভৈরবে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৬,  6:52 PM

news image

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজার রয়েছে। এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর দুই গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে।  এর জেরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‌

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম