ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ায়। ৬ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের উপকূলে ভূমিকম্প আঘাত হানে। এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশটির পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে অন্তত ৩৩১ জন নিহত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম