ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভূঞাপুরে ২০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ রহিমা খাতুনের

#

০৫ ডিসেম্বর, ২০২১,  8:31 PM

news image

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে  ২০ দিনেও সন্ধান মেলেনি রহিমা খাতুনের। গত ১৬ নভেম্বর ভূঞাপুর বাজারে মার্কেটিং করতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রহিমা খাতুন (২০) ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের আহাম্মদ আলী মল্লিকের মেয়ে। রহিমার বাবা আহাম্মদ মল্লিক জানান, ভূঞাপুর বাজারে মার্কেটিং করার কথা বলে রহিমা ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার স্বামী বিদেশ চাকরী করে এবং তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম