ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ভিসা নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  6:41 PM

news image

ভারত-চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল এক-এ উন্নীত হলো বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্নপূরণ এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হবে আগের চেয়ে সহজ, দ্রুত ও কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। এবার সেইসব শিক্ষার্থীদের জন্য সুসংবাদ দিয়েছে দেশটি। প্রথমবারের মতো, স্টুডেন্ট ভিসায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল এক-এ উন্নীত করেছে অস্ট্রেলিয়া। ভারত-চীন রয়েছে লেভেল দুই-এ। অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পদ্ধতির জটিলতা কমে গেছে। নতুন নিয়মে স্পন্সরশিপের জটিলতা কমার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফি-ও। পাশাপাশি, উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলোও তুলনামূলক শিথিল হবে। ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের এসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ। এ কারণে নানা জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল-১ এ উন্নীত হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ বা তার পরে জমা দেয়া আবেদনের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম