ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  4:36 PM

news image

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও জম্মু কাশ্মিরের বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে তেলেঙ্গানার বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। মধ্যপ্রদেশেরও বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী বৃষ্টির ফলে দেশটির একাধিক অঞ্চলে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। শনিবার (২৩ জুলাই) ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তীব্র যানজট তৈরি হয় ভারতের বিভিন্ন শহরে।

এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জম্মু-কাশ্মিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি পড়েছে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। নিচু এলাকাগুলোয় ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি। ড্রেইনের নোংরা পানি ও আবর্জনা উপচে পড়ে ছড়িয়েছে রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থায় ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। একই পরিস্থিতি তেলেঙ্গেনাতেও। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেশ কিছু দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। এদিকে, শনিবার তেলেঙ্গানার মাহাবুবাবাদ, জাঙ্গোয়ান, সূর্যপেট এবং ইয়াদাদ্রি বুভানগিরি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ ছাড়া খাম্মাম, ওয়ারাঙ্গল, হানমাকোন্ডা, নালগোন্ডা, রাঙ্গা রেড্ডি, মেদচেল-মালকাজগিরি এবং হায়দ্রাবাদ অঞ্চলেও জারি হেয়ছে অরেঞ্জ অ্যালার্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম