ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ভারত বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না ইংলিশরা

#

স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০২৪,  5:01 PM

news image

গত দুই বছর দুই ফরম্যাটের বিশ্বকাপে দু'বার স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। একটির প্রতিশোধ নিয়েছে রোহিতবাহিনী। আজ আরেকটির প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ পরিচিত দুই দল ভারত ও ইংল্যান্ড। দুই দলই ২০ ওভারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ভারত প্রথম আসরের চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন এবং ২০১০ সালেও শিরোপা জিতেছিল। দুই দল গায়ানার প্রোভিডেন্সে রাত সাড়ে ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। দুই দল দুই বছর আগে দুইমহাদেশের দুই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল ফাইনালে ওঠার লড়াইয়ে। অ্যাডিলেডে ফাইনালে ওঠার লড়াইটি ছিল পুরোপুরি একতরফা। রোহিতবাহিনীকে উড়িয়েছিল বাটলার বাহিনী। ১০ উইকেটে হারিয়ে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। দুই বছর পর সেই ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। রাতের সেমিফাইনালটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, রোহিত, বিরাট কোহলি, জশপ্রিত বুমরাহদের প্রতিশোধের লড়াইও। তবে ফাইনালে খেলার লক্ষ্যে সেমিফাইনালে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংলিশরা। দলের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘আমাদের সামনে চতুর্থ ফাইনাল খেলার সুযোগ। ফাইনালে খেলার সুযোগ যে কেউ লুফে নিবে। আমরাও এর ব্যতিক্রম না। ফাইনালে খেলতে দলের সবাই মুখিয়ে আছে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’ ২০১৪ সালের পর আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি ভারত। দু’বার সেমিফাইনালে খেললেও ফাইনালে উঠতে পারেনি তারা। দশ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ ভারতের সামনে। এই সুযোগকে হাতছাড়া করতে চায় না ভারতও। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম