ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৫,  5:03 PM

news image

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে যুদ্ধকালীন মোতায়েনকৃত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়া আগামী ৩০ মে থেকে শুরু হবে।  পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেনা প্রত্যাহার কার্যক্রম দুই দেশের সামরিক নেতৃত্বের সমন্বয়ে বাস্তবায়িত হবে।  চলতি মাসের শুরুতে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হলে যুদ্ধবিরতি চুক্তি কার্যত স্থগিত হয়ে পড়ে।  এই নতুন পদক্ষেপকে সেই উত্তেজনার প্রেক্ষিতে ‘আস্থা তৈরির ধারাবাহিক কার্যক্রম’ হিসেবে দেখা হচ্ছে।  এক জ্যেষ্ঠ সরকারি সূত্র জানায়, "স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে যাওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপ। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।" 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম